অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

এক মাসের মধ্যে সব জেলায় এমআরপি কার্যক্রম শুরু

বাংলার খবর২৪.কম: 500x350_2e894bed054cdb4602894a4668d6086e_88059_1আগামী এক মাসের মধ্যে দেশের সব জেলায় যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) তৈরির কাজ শুরু হবে। রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি কমিটির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইতোমধ্যে এ সংক্রান্ত পরীক্ষামূলক প্রকল্পের আওতায় মাদারীপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও নওগাঁয় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় কাজ শুরু করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উত্থাপিত নথিতে জানানো হয়েছে, দেশে ২০১০ সাল থেকে কেন্দ্রীয়ভাবে এমআরপি তৈরির কাজ শুরু হয়। বর্তমানে দেশের ৩১টি জেলায় ৩৪টি আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং বিদেশে বাংলাদেশের ৪৮টি দূতাবাসে এমআরপি তৈরির কাজ চালু রয়েছে। বাকি ৩১ জেলাতে এক মাসের মধ্যে এমআরপি তৈরি ও বিতরণের কাজ শুরু হবে।
বৈঠক শেষে কমিটির সদস্য হুইপ শহীদুজ্জামান সরকার সাংবাদিকদের বলেন, বৈঠকে পাসপোর্ট তৈরি করতে গিয়ে সাধারণ মানুষের হয়রানির বিষয়টি নিয়ে আলোচনা হয়। তখন মন্ত্রণালয় থেকে জানানো হয়, এক মাসের মধ্যে দেশের সব জেলায় এমআরপি তৈরির কাজ শুরু হবে। এতে সাধারণ মানুষের হয়রানি অনেকাংশে কমবে বলে কমিটি মনে করে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে নবম সংসদে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, নবম সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া ৫৪টি প্রতিশ্রুতির মধ্যে ২৬টি বাস্তবায়িত হয়েছে। বাকিগুলো বাস্তবায়নাধীন।
আরো জানানো হয়, নবম সংসদে প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস স্টেশন চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই আলোকে এখন পর্যন্ত ৪৯৬টি উপজেলার মধ্যে ২৭৩টিতে ফায়ার সার্ভিস স্টেশন চালু হয়েছে। এই সরকারের মেয়াদে বাকিগুলোতেও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে। বৈঠকে প্রতিশ্রুতি কমিটি নৌ পথে যাত্রীদের জানমালের নিরাপত্তার জন্য পদ্মার বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে নৌ-পুলিশ ফাঁড়ি স্থাপনের সুপারিশ করেছে।
কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য শহীদুজ্জামান সরকার, এ কে এম শাহজাহান কামাল, আবদুল মজিদ খান, মীর মোস্তাক আহমেদ প্রমুখ অংশ নেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

এক মাসের মধ্যে সব জেলায় এমআরপি কার্যক্রম শুরু

আপডেট টাইম : ০৩:৩০:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০১৪