অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২

ধর্ষণের মহামারি থেকে আত্মরক্ষায় নারীদের যা ‘না’ বলা উচিত

ধর্ষণের মহামারি থেকে বাঁচতে মহিলাদের কিছু দায়িত্ব নেয়ার পরামর্শ দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা।
গোয়ার পূর্তমন্ত্রী সুদিন দাভলিকরের মতে, মহিলারা বিকিনি, শর্ট স্কার্ট পরা ও পাবে যাওয়া বন্ধ করলে অনেকাংশে ধর্ষণ রোখা যাবে।

তিনি বলেন, ‘অল্পবয়সী মেয়েরা ছোট স্কার্ট পরে পাবে যায়। এটা একেবারেই আমাদের সংস্কার বিরোধী।’

বিজেপির এই নেতা বলেন, ‘বিচে তাদের নিজেদের সুরক্ষার জন্য মহিলাদের বিকিনি পরা উচিত নয়। কিন্তু, ব্যক্তিগত পরিসরে বিকিনি পরার আমি বিরোধী নই।’

তিনি আরো বলেন, ‘পাব সংস্কৃতি ভারতীয় নয়। আমরা বিদেশি সংস্কৃতি চাই না। অল্পবয়সীরা পাবে গিয়ে মদ্যপান করেন। অনেক সময় আইন ভঙ্গ করেন। আমাদের বোন ও মেয়েরা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। গোয়া মন্দির ও গির্জার শহর। আমরা পাব-পর্যটন চাই না।’

সুদিন দাভলিকরের মতকে সমর্থন করলেন শ্রী রামসেনা প্রধান প্রমোদ মুতালিক। তিনি বলেন, পূর্তমন্ত্রীকে ধন্যবাদ। তিনি রাজ্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি নিজেও বুঝতে পেরেছেন, গোয়ায় পাব-সংস্কৃতি কী হারে বাড়ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে।

ধর্ষণের মহামারি থেকে আত্মরক্ষায় নারীদের যা ‘না’ বলা উচিত

আপডেট টাইম : ০৩:৪৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০১৪