অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

নেপালে ভূমিকম্প : নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৮০০

ডেস্ক : শনিবারের শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নেপালে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৮০০ এ দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোববার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ১ হাজার ৮০৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪ হাজার ৭১৮ জন।

সরকারি সূত্র বলছে, ভূমিকম্পে বিধ্বস্ত বহু বাড়িঘরের নিচে অনেক মানুষ চাপা পড়েছে।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এর মতে, গতকাল দুপুরে নেপালে মোট ১৫ বার ভূকম্পন অনুভূত হয়।

ভূমিকম্পে রাজধানী কাঠমান্ডুতেই কয়েক শ লোকের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে।

নেপালে ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার ভয়ার্ত মানুষ বাড়িঘর ছেড়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়ায়।

দেশটিতে বহু প্রাণহানি ছাড়াও ধ্বংস হয়েছে অনেক ঐতিহাসিক স্থাপনা। এর মধ্যে কাঠমান্ডুর ধারাহারা বা ভীমসেন টাওয়ার একটি। ১৮৩২ সালে নির্মিত এই ভবনটি গুঁড়িয়ে গেছে। কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরও ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র : বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

নেপালে ভূমিকম্প : নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৮০০

আপডেট টাইম : ০৩:৪০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০১৫