অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

পুলিশি তল্লাশিতে ছাত্রলীগ নেতা

ফেনী: ছাত্রলীগ নেতারা দেশের মধ্যে সবচেয়ে সম্মানী! যে পুলিশ এসব সম্মানীদের চেনে না তাদের আবার দরকার কী! এসব পুলিশের ওপর ককটেল হামলা করাই উচিত!- এটা কোনো ছাত্রলীগ নেতার বক্তব্য নয়। সহযোগিতার পরিবর্তে আইন-শৃঙ্খলাবাহিনীর ওপর হামলার প্রত্যক্ষদর্শী কয়েকজন সাধারণ মানুষের মন্তব্য।

রোববার সন্ধ্যায় ফেনীর দাগনভূঞায় অবৈধ যানবাহন তল্লাশির সময় ছাত্রলীগ নেতার মোটরসাইকেল আটক করে পুলিশ। এতে ক্ষিপ্ত হন ওই ছাত্রলীগ নেতাসহ তার সমর্থকরা। এসময় ঘটনার প্রতিবাদে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করা হয়। এতে পুলিশের দুই কনস্টেবলসহ আহত হয়েছে তিনজন।

না, এটা তুচ্ছ ঘটনায় পুলিশ কর্মকর্তার শার্টের ধরে লাঞ্ছিত করা নয়। কিংবা খোদ থানার ভেতরে ঢুকে কোনো কর্মকর্তাকে অবরুদ্ধ করার মতো ঘটনাও নয়। আবার গায়ে গা লাগার অপরাধে প্রকাশ্যে ক্যাম্পাসে জবির শিক্ষিকাকে সজোরে চড় মেরে ওড়না টানাটানার মতোও ঘটনা নয়। যেসব ঘটনায় ছাত্রলীগ নেতার ওপর কিছুটা ক্ষুব্ধ হতে পারে মানুষ।

দাগনভুঞা থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য জানায়, সন্ধ্যায় উপজেলা জিরো পয়েন্টে অবৈধ মোটরসাইকেল আটকের অভিযান চালানো হচ্ছিল। এসময় দাগনভূঞার ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসবি রায়হানের মোটরসাইকেল আটক করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র দেখানো নিয়ে ওই নেতা পুলিশের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দুর্বৃত্তরা পুলিশ সদস্যদের ওপর ককটেল ছুঁড়ে মারে। এতে দায়িত্বরত কনস্টেবল হোসেন টিপু, ইকবাল হোসেনসহ দাগনভুঞা উপজেলা অটোরিকশা ইমা মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর উল্যাহ আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত দুই কনস্টেবল জরুরি দায়িত্ব পালনে খাগড়াছড়ি থেকে দাগনভূঞায় এসেছেন। ছাত্রলীগ নেতাকর্মীদের এ কাণ্ডে হতভম্ব তারা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রত্যেক পুলিশকে ছাত্রলীগ নেতাদের চিনে রাখা উচিত। না হলে তাদের ওপর আইনের প্রয়োগ করতে গিয়ে নাজেহাল হতে পারেন। কেননা, ছাত্রলীগের এসব আচরণ-আচরণ দেখে ধারনা করা যেতে পারে তারা আইনের ঊর্ধ্বে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল জানান, পুলিশের একটি দল নিয়মিত দায়িত্ব পালনের সময় ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

পুলিশি তল্লাশিতে ছাত্রলীগ নেতা

আপডেট টাইম : ০৪:১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০১৫