অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

সিলেটে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

সিলেট : সিলেট নগরীর দর্শন দেউড়ীস্থ আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শৌচাগারের পাশে একটি ড্রেন থেকে বাবুল মিয়া (১২) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বাবুল মিয়া আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার এএসআই লোকমান আহমদ জানান, গতকাল রোববার রাতে বিমানবন্দর থানায় বাবুল নামের এক স্কুলে ছাত্রের বাবা শামছুল হক তার ছেলে নিখোঁজ রয়েছে মর্মে একটি সাধারণ ডায়রি করেন। তার ছেলে আব্দুল গফুর আর্দশ উচ্চ বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী বলেও ডায়রিতে উল্লেখ করেন তিনি।

থানার (এএসআই) লোকমান জানান, আজ (সোমবার) সকালে নগরীর দর্শন দেউড়ী এলাকার একটি ড্রেনে লাশের সন্ধান পাওয়া যায়। এমন খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার করার পর গতকাল রোববার জিডি করা ব্যক্তি শামছূল হককে খবর দেয়া হয়। পরে তিনি ঘটনাস্থলে এসে লাশটি তার ছেলে দাবি করেন।

এদিকে বেলা পৌনে ১১টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি ময়নাতদন্তে নেয়ার জন্য প্রস্তুতি চলছিলো।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

সিলেটে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৮:২০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০১৫