পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বুড়িচংয়ে ছুরিকাঘাতে যুবক খুন

কুমিল্লা : কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বৃন্দাচর এলাকার শ্মশানের সামনে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে শরীফ (২৮) নামের এক যুবক খুন হয়েছে। আহত হয়েছে আরো ২ জন । তবে স্থানীয়রা জানায়, জুয়ার বোর্ডের বিষয় নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাত করে শরীফকে হত্যা করা হয়েছে।

সোমবার বিকেল পৌণে ৬ টায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত শরীফ উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকার আব্দুল লতিফের ছেলে। তিনি নিমসার বাজারের দিনমজুর ছিলেন। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার ময়নামতি ইউনিয়নের ডাকলাপাড়ায় বৈশাখী মেলায় অবৈধ জুয়ার বোর্ড চলছিল। জুয়ার বোর্ডের টাকা ভাগাভাগি নিয়ে ময়নামতি এলাকার আজাদ ও ডাকলাপাড়া এলাকার আরিফ গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে মেলা দেখতে আসা দিনমজুর শরীফ ঝগড়া মিটানোর চেষ্টা করে। এক পর্যায়ে কয়েকজন তাকে ধাওয়া করে পার্শ্ববর্তী বৃন্দাচর এলাকার শ্মশানের সামনে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে। সংঘর্ষ চলাকালে আরো ২ জন আহত হয়েছে বলে স্থানীয় সূত্র জানায়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বুড়িচংয়ে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট টাইম : ০৬:৪৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০১৫