অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

রাজশাহীতে ভারতীয় নাগরিক আটক

রাজশাহী: রাজশাহীর পবায় ওবাইদুল শেখ (১৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়।

বুধবার দুপুরে ভারতীয় সীমান্তবর্তী গ্রাম গহমাবোনা থেকে পবা থানা পুলিশ তাকে আটক করে। আটক ওবাইদুল ভারতের মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার চর গোপালপুর গ্রামের জাকির শেখের ছেলে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পবা থানা পুলিশ বুধবার দুপুর দেড়টার দিকে গহমাবোনা সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান চালায়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আগে থেকে অবস্থান নেয়া ভারতীয় নাগরিক দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাকে আটক করে। ওসি আরো বলেন, ‘আটক ওই যুবক ফেনসিডিলি চোরাচালানে সম্পৃক্ত কি না তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া এঘটনায় পবা থানায় একটি মামলা দায়ের হয়েছে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

রাজশাহীতে ভারতীয় নাগরিক আটক

আপডেট টাইম : ০৩:২১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০১৫