অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ Logo নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি Logo পাটগ্রামে গাছ না কাটেই সড়কে কার্পেটিং দুর্ঘটনার আশঙ্কা Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী

নবীনগরে বাবার হাতে ছেলে খুন

আক্তারুজ্জামান : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক কলহের জের ধরে বাবার হাতে ছেলে খুন হয়েছেন। নিহতের নাম আমজাদ মিয়া (৩২)।

বুধবার বিকেল ৪টার দিকে নবীনগর উপজেলা সদরের হাসপাতালপাড়ায় এই ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই বাবা ফরিদ মিয়া (৬০) পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বাবা ফরিদ মিয়ার সঙ্গে আমজাদ মিয়ার কলহ চলে আসছিল। তবে কি নিয়ে কলহ চলছিল তা জানা যায়নি। এ নিয়ে বুধবার সকালে ফরিদ মিয়ার সঙ্গে আমজাদ মিয়ার কথা কাটাকাটি হয়। পরে দুপুরে আমজাদ তার নিজ কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন। এসময় ফরিদ মিয়া আমজাদের কক্ষে গিয়ে তাকে ছুরিকাঘাত করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় আমজাদকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে ঘাতক বাবা ফরিদ মিয়া পলাতক রয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ

নবীনগরে বাবার হাতে ছেলে খুন

আপডেট টাইম : ০৩:৫০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০১৫