পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সৌদি আরবে বাংলাদেশিদের ওমরাহ ভিসা বন্ধ

বাংলাদেশ থেকে ওমরাহ ভিসা নিয়ে হাজারো মানুষ সৌদি গিয়েছিলেন তাদের একটি অংশ দেশে ফিরে আসেনি। বিষয়টি সৌদি সরকারের নজরে আসামাত্র তারা বাংলাদেশকে কালো তালিকায় ফেলেছে এবং বাংলাদেশি হজযাত্রীদের ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে।
সূত্র জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কয়েকটি ট্রাভেল এজেন্সি ওমরাহ ভিসার নামে সৌদি আরবে আদম পাচার করছে।
জানা গেছে, সৌদি আরবের মিনিস্ট্রি অব ফরেন এফেয়ার্সের বেঁধে দেয়া নতুন নিয়মে বাংলাদেশ থেকে ওমরাহ হজযাত্রীদের দেশটিতে পাঠানো হয়েছে। এ নিয়মে যারা ওমরাহ ভিসায় সৌদি যাবেন তাদেরকে নির্ধারিত এজেন্ট বা কোম্পানির নিয়ন্ত্রণে থাকতে হবে। প্রতি মাসে এর সঠিক হিসাব সৌদি সরকারের কাছে প্রদান করতে হবে।
ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে ৪০-৫০ হাজার মানুষ ওমরাহ পালন করতে সৌদি গেছেন। তাদের ১৪ থেকে ২৮ দিন মেয়াদের ভিসা ছিল। এদের বেশির ভাগ দেশে ফিরে এলেও প্রায় দেড় হাজারের মতো হাজি দেশে ফেরেননি। তারা অবৈধভাবে এখনও দেশটিতে রয়ে গেছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিদের না ফেরার বিষয়টি জানার পর সৌদি সরকার গত ২২ মার্চ থেকে পুরোপুরিভাবে ওমরাহ ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সৌদি আরবে বাংলাদেশিদের ওমরাহ ভিসা বন্ধ

আপডেট টাইম : ০৩:৪৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০১৫