পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় শিশু নিহত, আটক ১

দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের ভবানীপুর বাজারে ট্রাকের ধাক্কায় আংগুরি (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ট্রাকচালক মো. মিন্টুকে (৩২) আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের ভবানীপুর বাজারে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের (ঢাকা মেট্রো-ট-৭৪৭৯) ধাক্কায় কলেজ পাড়ার আমজাদ হোসেনের কন্যা আংগুরি গুরুতর আহত হন। ঘটনার পর পর শিশু আংগুরিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় ওই ট্রাকসহ চালক পাবনার ঈশ্বদীর তাসুর ধুলাটিয়া গ্রামের আবু বক্করের ছেলে মো. মিন্টুকে আটক করে। তবে একই গ্রামের ট্রাক হেলপার আলম পলাতক রয়েছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় শিশু নিহত, আটক ১

আপডেট টাইম : ০৩:৩০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০১৫