পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চট্টগ্রামে নিখোঁজ ভারতীয় শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলো

চট্টগ্রাম : চট্টগ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে এসে হারিয়ে যাওয়া ভারতীয় শিশু জুয়েলকে নয়দিন পর উদ্ধারের পর তার মায়ের কাছে ফিরিয়ে দিলো পুলিশ।

জানা গেছে, গত ২৭ এপ্রিল শিশু জুয়েল হারিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন রাস্তা থেকে তাকে উদ্ধারের পর কোতোয়ালী থানায় নিয়ে পুলিশের কাছে দেন। পুলিশ তার বাবা-মা ও স্বজনদের খোঁজ না পেয়ে কোতোয়ালী শিশুটিকে নগরীর ডবলমুরিং থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠিয়ে দেয়। সেখানে শিশুটিকে কাউন্সেলিং করে তার মা-বাবার ঠিকানা বের করা হয়। শনিবার দুপুরে ভারতীয় ওই শিশুটির মায়ের খোঁজ পেয়ে পুলিশ তার মায়ের কাছে ফিরিয়ে দেয়।

ডবলমুরিং থানার ভিকটিম সাপোর্ট সেন্টারের তত্ত্বাবধায়ক ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর সহকারি কমিশনার মাহমুদা বেগম বলেন, ‘শিশুটির ঠিকানা পাওয়ার পর ত্রিপুরার রাজ্যের সোনামুড়া থানায় যোগাযোগ করা হয়। সেখানকার পুলিশ শিশুর বাবা জাহাঙ্গীর মিয়াকে জানায়। এরপর বাংলাদেশে থাকা শিশুটির আত্মীয়রা থানায় যোগাযোগ করেন। খবর পেয়ে শিশুটির মা শাহীনা ভিকটিম সাপোর্ট সেন্টারে আসেন।

শিশুর স্বজনরা জানান, গত ২৩ এপ্রিল ভারতের সোনামুড়া থানার বেজিমারা গ্রাম থেকে বাংলাদেশের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সীমান্তবর্তী গ্রামে নানা বাড়িতে নানার সঙ্গে বেড়াতে আসে জুয়েল। গত ২৪ তারিখ তার মামার সঙ্গে মামার শ্বশুর বাড়ি চট্টগ্রামের দেওয়ানবাজার এলাকায় বেড়াতে আসে। সেখানে বাড়ির সামনে নির্বাচনী মিছিল দেখতে গিয়ে সে নিখোঁজ হয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চট্টগ্রামে নিখোঁজ ভারতীয় শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলো

আপডেট টাইম : ০৪:১৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০১৫