পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মুক্তিপনের বিনিময়ে ৫০ জন মাঝি-মাল্লা মুক্ত

কক্সবাজার: বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল থেকে অপহৃত ৫০ জন মাঝি-মাল্লাকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে জলদস্যুরা। দুইদিন আটকে রাখার পর রোববার বিকালের দিকে এসব মাঝি-মাল্লাদের ছেড়ে দেয় জলদস্যুরা। মুক্তি পাওয়া মাঝি-মাল্লারা এরই মধ্যে বাড়ি ফিরেছে বলে জানা গেছে।

কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান জানান, শনিবার বঙ্গোপসাগরের টেকনাফ থেকে মহেশখালীর বিভিন্ন পয়েন্টে দফায় দফায় হামলা চালিয়ে লুটপাট শেষে ফিশিং ট্রলার মালিকসহ ৫০জন জেলেকে অপহরণ করা করে নিয়ে যায় জলদস্যূরা। পরে জলদস্যুরা বোটের মালিকদের ফোন করে মুক্তিপণ দাবী করে। এ বিষয়ে মামলার পথে গিয়েও কোন সুরাহা করতে না পেরে শেষে বিশাল অংকের মুক্তিপণ দিয়ে অপহৃতদের ছাড়িয়ে আনার ব্যবস্থা করা হয়।

জানা গেছে, মুক্তিপণ হাতে পাওয়ার পর রবিবার দুপুরের দিকে অপহৃত জেলেদের মুক্তি দিয়ে একটি ফিশিং ট্রলারে তুলে দেয় বলে জানিয়েছেন বোট মালিক সভাপতি মুজিবুর রহমান। মুক্তি পাওয়া জেলেরা রাতের মধ্যে কূলে ফিরেছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে সাগরে অব্যাহত ডাকাতি আর অপহরণের শিকার হয়ে বিপন্ন হয়ে উঠেছে জেলেদের জীবন। কিন্তু দীর্ঘ দিন ধরে এটা চলে আসলেও প্রশাসন কোন ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। এতে করে আরো বেপরোয়া হয়ে উঠছে দস্যুরা। সেই সাথে ব্যাঘাত ঘটছে জেলেদের মাছ ধরায়। জেলেরা বার বার দাবি জানিয়ে আসছেন সাগরকে নিরাপদ করা হোক।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মুক্তিপনের বিনিময়ে ৫০ জন মাঝি-মাল্লা মুক্ত

আপডেট টাইম : ০৪:১৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০১৫