পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ময়মনসিংহে ব্যবসায়ী হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ব্যবসায়ী আব্দুর রাজ্জাক হত্যা মামলার চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক জহিরুল কবির এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মীর জাহান (২৫), এমদাদুল হক (২৩), আনিসুর রহমান (২২) ও জিয়াউল ইসলাম (২৩)।

জানা যায়, ২০০৮ সালের ১৫ অক্টোবর রাতে স্থানীয় বটতলা বাজারের মুরগি ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বাড়ি ফেরার পথে সাজাপ্রাপ্ত আসামিরা তার গতিরোধ করে কুপিয়ে হত্যা করে। তার কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মীর জাহানকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহতের বড় ভাই হজরত আলী ফকির বাদি হয়ে ওই চারজনকে আসামি করে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ময়মনসিংহে ব্যবসায়ী হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

আপডেট টাইম : ০৭:২৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০১৫