পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী

মালয়েশিয়া যাওয়ার পথে রূপগঞ্জের যুবক নিঁখোজ

রূপগঞ্জ ঃ চোখে রঙিন স্বপ্ন নিয়ে সংসারে স্বচ্ছলতার আশার সাগরপথে মালয়েশিয়া পাড়ি দিতে গিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাওঘাট গ্রামের বাবুল মিয়ার ছেলে হানিফ মিয়া (২২) নিখোঁজ হন।

৪ মাস পূর্বে কুমিল্লার কোতয়ালী থানার মোহাম্মদপুর দক্ষিণ আলীবাজার এলাকার সেকান্দার আলীর ছেলে খোরশেদ আলম তাকে ১ লাখ টাকায় মালয়েশিয়া চাকুরি দেয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। এদিকে নিখোঁজ ছেলের শোকে হানিফ মিয়ার বাবা বাবুল মিয়া ও মা জায়েদা আক্তার বাকরুদ্ধ হয়ে পড়েছে।
জানা যায়, কুমিল্লার কোতয়ালী থানার মোহাম্মদপুর দক্ষিন আলীবাজার এলাকার সেকান্দার আলীর ছেলে খোরশেদ আলম মালয়েশিয়া চাকুরি দেয়ার কথা বলে হানিফ মিয়ার কাছ থেকে ১ লাখ টাকা নেয়। পরে অবৈধ পথে মালয়েশিয়া পাঠাবে বলে খোরশেদ আলম তাকে চট্টগ্রাম নিয়ে যান। এরপর থেকেই হানিফ মিয়া নিখোঁজ হয়। একপর্যায়ে ওই দালাল চক্র জানান, হানিফ মিয়া থাইল্যান্ডে আটক আছে। তাকে উদ্ধার করে ফিরিয়ে আনতে ২ লাখ টাকা লাগবে। কুমিল্লার গৌরীপুরে একটি ব্যাংক একাউন্টের মাধ্যমে ২ লাখ টাকাও পরিশোধ করা হয়। সময় কালক্ষেপন করলে চাপের মুখে ওই ব্যাংক ম্যানেজার প্রতারক চক্রকে ডেকে এনে ২ লাখ টাকা ফেরত দেন। তবে এখনো হানিফ মিয়ার কোনো সন্ধান পাচ্ছে না তার পরিবার।
দালাল চক্রের অন্যতম হোতা খোরশেদ আলম মোবাইল ফোনে জানান, হানিফ একা নয়, তার মতো আরো ৪০ জন যাত্রীর কোনো খবর মিলছে না। এ জন্যই আমরা আত্মগোপনে আছি।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, অর্থলোভী দালাল চক্রের ফাঁদে পড়ে যুবকেরা অবৈধভাবে মালয়েশিয়া ও থাইল্যান্ড যাওয়ার পথে নিখোঁজ হচ্ছে। অবৈধ পথে বিদেশ গমন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
উল্লেখ্য, ২০১৪ সালের নভেম্বরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকার ১৬জন যুবক অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার পথে নিখোঁজ হয়। অদ্যবধি তাদেরও কোনো খোঁজ মিলছে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

মালয়েশিয়া যাওয়ার পথে রূপগঞ্জের যুবক নিঁখোজ

আপডেট টাইম : ১০:০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০১৫