পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে চেয়েছেন অসুস্থ ফখরুল

ঢাকা : সুস্থ-সবল অবস্থায় গ্রেফতার হয়েছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে গত চার মাস কারাগারে থেকে ফখরুল বেশ অসুস্থ হয়ে পড়েছেন।

কাশিমপুর কারাগারের চিকিৎসক জানিয়েছেন- মির্জা ফখরুলের ইন্টারনাল করোটিড আর্টারি (মাথায়) ব্লক রয়েছে। এ ছাড়া তিনি পেটের সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছেন। তাকে ভাস্কুলার সার্জন, নিউরোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ও কার্ডিওলজিস্ট দেখানো দরকার।

মঙ্গলবার সকালে কাশিমপুর কারাগার হতে তাকে অ্যাম্বুলেন্সে করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পাঠিয়েছিল কারা কর্তৃপক্ষ। জানা গেছে- সুচিকিৎসার জন্য মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে চেয়েছিলেন।

তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দিয়েই কাশিমপুর কারাগারে ফেরত পাঠিয়েছেন।

বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া বলেন, বেলা ১১টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে পৌঁছান। এরপর তার জন্য ছয় সদস্যের একটি চিকিৎসা দল গঠন করা হয়। ওই দলটি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছে, মির্জা ফখরুলকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের চিকিৎসায় গঠিত দলে আছেন- নেফ্রোলজি বিভাগের অধ্যাপক রফিকুল আলম, হৃদরোগ বিভাগের সজল কৃষ্ণ ব্যানার্জী, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের হাসান মাসুদ, ফিজিক্যাল মেডিসিন বিভাগের এস এম সাদেক, রেসপিরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক আতিকুল আলম ও ইউরোলজি বিভাগের অধ্যাপক মো. হাবিবুর রহমান।

এ বিষয়ে সেখানকার কারা তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক বলেন, মির্জা ফখরুলের হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যা আছে।

কাশিমপুরের কারা চিকিৎসক মো. আনোয়ার হোসেন বলেন, মির্জা ফখরুলের ইন্টারনাল করোটিড আর্টারি (মাথায়) ব্লক রয়েছে। এ ছাড়া তিনি পেটের সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছেন। তাকে ভাস্কুলার সার্জন, নিউরোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ও কার্ডিওলজিস্ট দেখানো দরকার।

তিনি আরও জানিয়েছিলেন, প্রায় দুই মাস আগে বিএসএমএমইউতে চিকিৎসা নিয়েছিলেন মির্জা ফখরুল। কিন্তু তখন একসঙ্গে সব চিকিৎসককে দেখানো সম্ভব হয়নি। তিনি সেখানে ভর্তি হয়ে চিকিৎসা নিতে চান।

প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পর সুস্থ-সবল মির্জা ফখরুলকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এরপর কারাগারে অসুস্থ হন ফখরুল।

এদিকে দলেন ভারপ্রাপ্ত মহাসচিবকে অসুস্থ অবস্থায় আবারো কারাগারে পাঠানোয় শঙ্কা প্রকাশ করেছে বিএনপি।

দলটি দাবি করেছে- নির্দলীয় তত্ত্বাবধায় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের বিএনপি নেতৃবৃন্দকে সুস্থ অবস্থায় গ্রেফতার করা হয়েছিল অথচ আজ তারা সবাই কারাগারে অসুস্থ হয়ে পড়ছেন। এদের মধ্যে কেউ কারাগার থেকে লাশ হয়ে ফিরছেন, কেউ হুইল চেয়ারে করে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন, অন্যরা রোগ যন্ত্রণায় কারাভ্যন্তরে কাতর হয়ে পড়ছেন প্রতিদিন।

বিএনপির শঙ্কা- কারারুদ্ধ বিএনপি নেতৃবৃন্দের অনেককেই বারবার রিমান্ডে নেয়ার ফলে ও সু-চিকিৎসার অভাবে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে চেয়েছেন অসুস্থ ফখরুল

আপডেট টাইম : ০৩:০০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০১৫