পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সাভারে ভুয়া ডাক্তারকে ১ বছরের কারাদণ্ড

সাভার : ডাক্তার না হয়েও ব্যবস্থাপত্র প্রদান করায় এক ভুয়া ডাক্তারকে আটক করে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। এসময় আরও একটি ডায়াগনস্টিক সেন্টারকে নিয়ম বহির্ভূতভাবে পরিচালনা করায় অর্থদন্ড করা হয়।

বুধবার রাতে সাভারের হেমায়েতপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৪)-এর ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব-৪ জানায়, একটি প্রতারক চক্র সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ী এলাকার লাবন্য মেডিকেল হল এবং কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে ডাক্তার না হয়েও সাধারণ মানুষের মাঝে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করছে। এমন খবরের ভিত্তিতে র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এসময় লাবন্য মেডিকেল হলের মালিক ভুয়া ডাক্তার আশিস সরকারকে আটক করে এক বছরের দন্ডাদেশসহ নগদ এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সাজা এবং কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কলসালটেশন সেন্টার-কে নগদ ৫হাজার টাকা জরিমানা করা হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সাভারে ভুয়া ডাক্তারকে ১ বছরের কারাদণ্ড

আপডেট টাইম : ০২:০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০১৫