পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

সরকার উল্টো পথে হাটছে : বিএনপি

ঢাকা : বিরোধী দলের সঙ্গে দুরত্ব না গুচিয়ে সরকার উল্টো পথে হাটছে বলে অভিযোগ করেছে বিএনপি। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, খালেদা জিয়াও চান দেশের সকল নাশকতার তদন্ত করে জাতিসংঘের অধীনে বিচার করা হোক। কিন্তু বর্তমান সরকার এ দিকে কর্ণপাত না করে বিরোধী দলের সঙ্গে দুরত্ব রেখে বিভেদের পথে হাটছে। যার ধারাবাহিকতায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত উদ্দেশ্য প্রণোদিত মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। খালেদা জিয়া রাজনীতি করেন, তার নামে মামলা হতেই পারে। তবে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার নিন্দা করার মতো কোনো ভাষা নেই।

বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করে যাচ্ছে। দেশি-বিদেশী বন্ধুদের মতো বিএনপিও মনে করেছিলো ক্ষমতাসীন আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেটসম্পন্ন একটি সরকার গঠনের উদ্যোগ নিবে। তাই আমরা তাদের একটি বছর সময় দিয়েছি। পরবর্তীতে দাবি আদায়ে গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছি।

বিএনপির এ মুখপাত্র বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে স্থলসীমানা চুক্তি বাস্তবায়নের যে বিল পাশ করা হয়েছে তাকে বিএনপি স্বাগত জানায়। বিএনপি মনে করে এর ফলে দুই দেশের অনেকের দূর্ভোগের অবসান ঘটবে। যদিও এর জন্য ৫০০ একর জমি আমাদের চিরতরে হারাতে হয়েছে।

এসময় তিনি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্ত করার তীব্র নিন্দাও জানান।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

সরকার উল্টো পথে হাটছে : বিএনপি

আপডেট টাইম : ০১:০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০১৫