অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সুনামগঞ্জে বজ্রঘাতে ৩ মাসে নিহতের সংখ্যা ২১

সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বজ্রাঘাতে গত তিন মাসে ২১ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি।

সুনামগঞ্জের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এলাকাবাসী ও অনুসন্ধানে জানা গেছে এসব তথ্য।

গত ২৮ মার্চ শনিবার তাহিরপুর উপজেলার পুরানঘাট গ্রামের সিরাজুল ইসলাম (১৩), বড়গোপটিলা গ্রামের শাহজালাল মিয়া (৪০) বজ্রাঘাতে মারা যান। এ ঘটনায় আহত হন আরো চারজন। গত ২৯ মার্চ ধর্মপাশা উপজেলার দক্ষিণউড়া গ্রামের আলী হোসেন (১৬) মারা যান, এঘটনায় আরো ২ জন আহত হন।

১লা এপ্রিল বুধবার জামালগঞ্জ উপজেলার পাকনার হাওড়ে হঠামারা গ্রামের আবুবকর (৬৫) মারা যান, আহত হন আরো ৫ জন। গত ৫ এপ্রিল রবিবার তাহিরপুর উপজেলার অলিপুর (বাগগাঁও) গ্রামের সুমন মিয়া (১৬) নামের এক কিশোর মারা যায়, আহত হয় আরো ২ জন।

১৭ এপ্রিল দিরাই উপজেলার রননারচর গ্রামের জ্ঞানেন্দ্র দাস (৬২), ভরারগাঁও গ্রামের জমসেদ মিয়া (৪২),নগদীপুর (ছয়হারা) গ্রামের শামছুল হক (৩২), দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামের জুয়েল মিয়া (১৭), জামালগঞ্জের গজারিয়া গ্রামের বাঁধন মিয়া (৩২), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপুর গ্রামের মিলাদ মিয়া (২০) পৃথক বজ্রাঘাতে মারা যান। এ ঘটনায় আহত হন আরো ৩ জন।

১৮ এপ্রিল সুনামগঞ্জ সদর উপজেলার পাঠানবাড়ি এলাকার আব্দুল মজিদ (৪৫) মারা যান। ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আজিজুর রহমান (৪০) এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের গিয়াস উদ্দিন (২০) মারা যান। এ ঘটনায় আহত হন আরো ৭ জন। ১লা মে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের উর্ধ্বপাড়া গ্রামের আব্দুল কাদির (২০), সরমঙ্গল ইউনিয়নের মাহতাবপুর গ্রামের হরিভক্ত দাস (৪৫), রাজানগর ইউনিয়নের অনন্তপুর গ্রামের রাজু মিয়া (২১) এবং ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার শিবরামপুর গ্রামের আব্দুল জলিল (৫০) এবং তাহিরপুর উপজেলার কোনাটছড়া গ্রামের বাসির মিয়ার স্ত্রী রাশেদা বেগম (৪০) বজ্রাঘাতে নিহত হন। সর্বশেষ গতকাল ৭ মে বৃহস্পতিবার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের হুসেন আলী (৫০),ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার মাসুয়াকান্দা গ্রামের নজরুল ইসলাম (২৬) পৃথক বজ্রাঘাতে নিহত হন। এ ঘটনায় তাহিরপুর, ধর্মপাশা ও সুনামগঞ্জ সদর উপজেলায় আহত হয়েছেন আরো কমপক্ষে ১০ জন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সুনামগঞ্জে বজ্রঘাতে ৩ মাসে নিহতের সংখ্যা ২১

আপডেট টাইম : ০১:১৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০১৫