পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১

রূপগঞ্জ করেসপন্ডেন্ট: রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে দুই জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে এক জনকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের টানমশুরী এলাকায় ঘটে এ ঘটনা। আহতরা হলো, টানমশুরী এলাকার করিম মিয়ার ছেলে রোমেন মিয়া (২৭) ও রহিম মিয়ার ছেলে রুবেল মিয়া (২৮)। এ ঘটনায় সাইদুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানায়, টানমশুরী এলাকার রোমেন মিয়াদের সঙ্গে একই এলাকার জয়নাল মিয়াদের বিরোধ চলে আসছিল। এর আগেও এদের দু’পক্ষের মধ্যে একাধীকবার মারপিটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে প্রতিপক্ষ জয়নাল মিয়ার নেতৃত্বে শামীম, শাহীন, সাইফুলসহ তাদের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে রোমেন মিয়ার উপর হামলা চালায়। এসময় রোমেন মিয়াকে এলোপাতারি ভাবে কুপিয়ে গুরুতর জখম করে তার হাতের দুটি আঙ্গুল কর্তন করা হয়। রোমান মিয়াকে বাঁচাতে এগিয়ে আসলে তার চাচাতো ভাই রুবেলকেও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানাা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১

আপডেট টাইম : ০২:৩১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০১৫