পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চট্টগ্রামে স্বর্ণের বারসহ আটক ১

ঢাকা : চট্টগ্রামের চন্দনাইশ গাছবাড়িয়া কলেজ গেট এলাকা থেকে ছয়টি স্বর্ণের বারসহ অলক দেব (২৪) নামে এক বাসযাত্রীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেল ৩টার দিকে অলক দেবকে স্বর্ণের বারসহ আটক করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী এস আলম পরিবহনের একটি বাস থামার নির্দেশ দেয়। বাসটি থামলে যাত্রী অলক নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটকের পর অলকের শরীর তল্লাশি করে দুই পায়ের মোজার ভেতর থেকে তিনটি করে মোট ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অলক পুলিশকে জানায়, কক্সবাজারের ঈদগাঁ এলাকার এক ব্যক্তি তিন হাজার টাকার বিনিময়ে স্বর্ণের বারগুলো চট্টগ্রাম শহরের এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য তাকে বলে। এর বাইরে তিনি আর কিছুই জানেন না বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

অলকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি নজরুল।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চট্টগ্রামে স্বর্ণের বারসহ আটক ১

আপডেট টাইম : ০২:৫২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০১৫