পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ভারতের জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ২৪

ডেক্স: ভারত অধ্যূষিত জম্মু-ও কাশ্মীরে অতিরিক্ত যাত্রীবোঝাই বাস পাহাড়ি সড়ক থেকে ছিটকে নিচে পড়ে প্রায় ২৪ জন নিহত এবং ৪৯ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।

সোমবার অতিরিক্ত যাত্রীবোঝাই করে দুদুলাট্টি এলাকা থেকে উধমপুর যাওয়ার পথে বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে করে বাসটি তিনশ ফুট পাহাড়ি খাদে পড়ে যায়।

উধমপুরের ডেপুটি কমিশনার ইয়াশা মুডগাল জানিয়েছেন, নিহতদের মধ্যে ১০ জন পুরুষ, ১২ জন নারী এবং দুইজন শিশু রয়েছে। আর আহতদের মধ্যে ছয়জনকে হেলিকপ্টারে করে জম্মু সরকারি মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় বাসের চালক শ্যাম লালও (৫৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় শোক প্রকাশ করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ভারতের জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ২৪

আপডেট টাইম : ০১:১৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০১৫