পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কক্সবাজার ঈদগাঁওয়ে বন্দুকযুদ্ধে নিহত ১

কক্সবাজার : কক্সবাজার সদরের ঈদগাঁও’র ভোমারিয়াঘোনা এলাকায় পুলিশের সাথে মানব পাচারকারীদের ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মানবপাচারকারী বেলাল আহমদ নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন পুলিশের ২ সদস্য। নিহত বেলাল আহমদ খরুস্কুল কাউয়ারপাড়া এলাকার মৃত মোস্তফার ছেলে।

মঙ্গলবার ভোর রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ সময় মানব পাচারকারীদের ব্যবহৃত একটি এলজি ও দুটি গুলাবারুদ উদ্ধার করে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) /তদন্ত বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, মঙ্গলবার ভোরে ঈদগাঁও এলাকা থেকে মানবপাচারের খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। এ সময় পুলিশের অবস্থান টের পেয়ে মানব পাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি করলে কক্সবাজারের শীর্ষ মানবপাচারকারী বেলাল আহমদ নিহত হয়। এ সময় ২পুলিশ সদস্য আহত হয়েছেন। বেলাল আহমদের মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কা মুক্ত বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ নিয়ে বন্দুকযুদ্ধে কক্সবাজারে চার শীর্ষ মানব পাচারকারী নিহত হলো।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কক্সবাজার ঈদগাঁওয়ে বন্দুকযুদ্ধে নিহত ১

আপডেট টাইম : ০৩:২৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০১৫