পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

লেবাননে আওয়ামী লীগের কমিটি নিয়ে বিরোধ: গুলিতে বাংলাদেশী যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া: লেবাননের রাজধানী বৈরুতে প্রতিপক্ষের গুলিতে সজীব শিকদার (২৩) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় গত রোববার রাত নয়টার দিকে মর্মান্তিক এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। তবে তার পরিবারের লোকজন সোমবার বিকেলে জানতে পারেন। নিহত সজীব শিকদারের বাবার নাম শামসু শিকদার। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর হরষপুর গ্রামে তাদের বাড়ি বলে জানা গেছে। নিহত সজীবের মামা আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমির হোসেন সজিব নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লেবাননে বসবাসরত তার এক ভগ্নিপতি (নিহতের খালু) মোবাইল ফোনে ফোন করে তাদের এ খবর জানিয়েছেন। নিহত সজীব শিকদার লেবাননে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সেখানে দলের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে তিনি নিহত হয়েছে তাকে জানানো হয়েছে বলে জানান তিনি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

লেবাননে আওয়ামী লীগের কমিটি নিয়ে বিরোধ: গুলিতে বাংলাদেশী যুবক নিহত

আপডেট টাইম : ০৩:৩৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০১৫