পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ফিলিপাইনে জুতার কারখানায় অগ্নিকাণ্ড: নিহত ৩১

ডেস্ক: ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৩১ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও কয়েকডজন শ্রমিক।
বুধবার ম্যানিলার উত্তরাঞ্চলে ভেলেনজুয়েলা শহরের একটি কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। নিখোঁজ শ্রমিকরাও আগুনে পুড়ে অঙ্গার হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রশাসনিক কর্মকর্তারা।
দমকলকর্মীদের বরাত দিয়ে ভেলেনজুয়েলা শহরের মেয়র রেক্স গ্যাচালিয়ান সংবাদমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গেই ক’জন বেরোতে পারলেও অগ্নিকাণ্ডের পর সেখানে আর কোনো শ্রমিককেই জীবিত পাওয়া যায়নি।
তিনি জানান, কারখানা ভবনের প্রবেশপথে ঝালাইয়ের কাজ (ওয়েল্ডিং) করার সময় আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই পুরো কারখানায় ছড়িয়ে যায়।
স্বজনরা জানিয়েছেন, কারখানার অগ্নিকাণ্ডে অন্তত ৬২ জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।
জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মার্শাল উইলবার্তো রিকো নেইল কোয়ান জানান, কারখানার দ্বিতীয় তলায় আগুন নেভাতে গিয়ে তিনি ‘অনেক মৃতদেহ’ পড়ে থাকতে দেখেছেন। তবে, এগুলো এতো বীভৎসভাবে পুড়েছে যে সেগুলো আর চেনা যাচ্ছে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ফিলিপাইনে জুতার কারখানায় অগ্নিকাণ্ড: নিহত ৩১

আপডেট টাইম : ০৬:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০১৫