পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বুরুন্ডিতে সেনা অভ্যুত্থান, জনতার উল্লাস

ডেস্ক : বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজাকে উৎখাত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন জেনারেল। কুরুনজিজার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভের মধ্যে বুধবার এ ঘোষণা এলো। সেনাবাহিনীর এ ঘোষণার পর রাজধানী বুজুমবুরায় বিক্ষোভরত জনতা উল্লাসে মেতে ওঠেন।

বুধবার রাজধানী বুজুম্বুরার একটি সামরিক ঘাঁটিতে অভ্যুত্থান ঘোষণা করেন গোডফ্রয়েড নিয়োমবারেহ নামে এক মেজর জেনারেল। তার অভ্যুত্থান ঘোষণার সময় তানজানিয়ায় একটি সম্মেলনে ছিলেন প্রেসিডেন্ট এনকুরুনজিজা।

নিয়োমবারেহ জানান, অভ্যুত্থানের পর রাষ্ট্র পরিচালনায় জাতীয় মুক্তি কমিটি (ন্যাশনাল স্যালভেশন কমিটি) গঠন করা হয়েছে। ওই কমিটিতে পাঁচজন শীর্ষ সেনা কর্মকর্তা রয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে প্রচারিত জরুরি ভাষণে নিয়োমবারেহ জানান, এনকুরুনজিজার তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণায় সৃষ্ট রাজনৈতিক সংকট দূর করতে ‘সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা’ তাকে ‘পদচ্যুত’ করেছেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশে দেওয়া লিখিত বিবৃতিতে বলেন, আমরা আর এনকুরুনজিজার আনুগত্য মানছি না, কারণ তার তৃতীয় দফায় নির্বাচনে অংশ নেওয়াটা সংবিধান লঙ্ঘন। এনকুরুনজিজার সরকারকে উৎখাত করা হলো।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, নিয়োমবারেহ যখন অভ্যুত্থান ঘোষণা করছিলেন, প্রেসিডেন্ট এনকুরুজিজা তখন পার্শ্ববর্তী দেশ তানজানিয়ায় একটি সম্মেলনে ছিলেন। সেখানে তিনি নিজের তৃতীয় দফায় প্রেসিডেন্ট পদে নির্বাচন নিয়ে আলাপ করছিলেন।

তবে, অভ্যুত্থান ঘোষণার ঘণ্টা কয়েক পরই প্রেসিডেন্টের প্রেস উইং থেকে বলা হয়, সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে, সে অপচেষ্টা নস্যাৎ হয়ে গেছে। প্রেসিডেন্ট দেশে ফিরছেন। তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। একইসঙ্গে দুষ্কৃতিকারীদের বিচারের আওতায় আনা হবে।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আফ্রিকার দারিদ্র্যপীড়িত দেশ বুরুন্ডিতে গত ২৬ এপ্রিল থেকে রাজনৈতিক সংকট দেখা দেয়। দুই দফায় দায়িত্ব পালনের পর তৃতীয় দফায়ও প্রেসিডেন্ট এনরুকুনজিজা দায়িত্ব পালনের লক্ষ্যে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিলে এ সংকটের শুরু হয়। এ সংকটকালে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। হানাহানির মুখে গত কয়েক সপ্তাহে প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছে দশ হাজারেরও বেশি বুরুন্ডিয়ান। সূত্র: বিবিসি, রয়টার্স

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বুরুন্ডিতে সেনা অভ্যুত্থান, জনতার উল্লাস

আপডেট টাইম : ০৬:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০১৫