পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

খালেদাকে নির্বাসনে পাঠানোর হুমকি ছাত্রলীগের

ফেনী : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাসনে পাঠানোর হুমকি দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

বৃহস্পতিবার ফেনী জেলা ছাত্রলীগের সম্মেলনে তিনি এ হুমকি দেন।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেত্রীকে নির্বাসনে পাঠাতে আওয়ামী লীগের দরকার নেই, ছাত্রলীগই যথেষ্ট।’ তিনি আরও বলেন, ‘জাতীয় বেয়াদব তারেক জিয়া বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় ছাত্রলীগ ঘোষণা দিয়েছিল, বেগম জিয়াকে দেশের কোথাও জনসভা করতে দেওয়া হবে না। ছাত্রলীগ সেটি করে দেখিয়েছে।’ খালেদা জিয়া যাতে ফেনীতে ঢুকতে না পারেন, সে জন্য ছাত্রলীগকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জমান অভিযোগ করেন, অতীতে সামরিক শাসকেরা দেশের তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। আর হাওয়া ভবন দেশকে জঙ্গিবাদে রূপান্তর করেছিল। অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারী প্রমুখ।

সম্মেলন শেষে মো. সালাহ উদ্দিন ফিরোজকে সভাপতি ও জাবেদ হায়দার ওরফে জজকে সাধারণ সম্পাদক ঘোষণা করে এক বছরের জন্য ফেনী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

খালেদাকে নির্বাসনে পাঠানোর হুমকি ছাত্রলীগের

আপডেট টাইম : ০৪:১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০১৫