পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিব খুন

পিরোজপুর : মঠবাড়িয়ায় পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মঠবাড়িয়া সরকারি কলেজছাত্র সংসদের সাবেক ভিপি রাকিবুল হক কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রাকিবুল পৌর দুই নম্বর ওয়ার্ডের আবদুল হালিমের ছেলে।

রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার বেতমোড় বাজার সংলগ্ন বেতমোড় রাজপাড়া ইউনিয়ন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছুক্ষণ আগে থেকে ওই বিদ্যালয়ের সামনের একটি কালভার্টের ওপর বসে রাকিবুল কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন। এ সময় চার-পাঁচজন অজ্ঞাত ব্যক্তি ধারালো রাম দা ও কুড়াল নিয়ে রাকিবকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় ভয়ে রাকিবের সঙ্গে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। রাকিবের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) তৈমুর ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনাস্থলে দুর্বৃত্তদের হামলায় রাকিবুলের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত ক্ষোভ থেকে এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিব খুন

আপডেট টাইম : ১২:৫০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০১৫