পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিচার বিভাগসহ সব সংস্থাকে ধ্বংস করা হয়েছে : মাহবুব

কুষ্টিয়া: সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করে বলেছেন, “বিচার বিভাগসহ সব সংস্থাকে ধ্বংস করা হয়েছে। দলীয়করণ করা হয়েছে।”

রোববার বেলা ১১টায় কুষ্টিয়া আইনজীবী ভবনে স্থানীয় আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে এ অভিযোগ করেন মাহবুব। আসন্ন বার কাউন্সিল নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের নির্বাচনী প্রচারণায় তিনি কুষ্টিয়া আসেন।

খন্দকার মাহবুব অভিযোগ করে বলেন, “আজকে বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে। নিম্ন আদালতকে দলীয়করণ করা হয়েছে। সুপ্রিম কোর্টের ভাবমূর্তিও ক্ষুণ্ন করা হয়েছে। দূর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশনসহ সব সংস্থাকে ধ্বংস করে দলীয়করণ করা হয়েছে। আমরা যে যে দলই করি না কেন, যদি বিচার বিভাগের ওপর আঘাত আসে, তবে আমরা বসে থাকব না।”

বিচার বিভাগ রক্ষার জন্য সরকারের পাতানো খেলায় আইনজীবীরা পা দেবেন না; এমন প্রত্যয় ব্যক্ত করে খন্দকার মাহবুব বলেন, “আমার কণ্ঠ রোধ করা যাবে না। আর টাকা দিয়ে আইনজীবীদের মাথা কেনা যাবে না।”

কুষ্টিয়া আইনজীবী সমিতির সহসভাপতি ইমদাদুল হক তারার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন কুষ্টিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের নেতা অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, কুতুবুল উল নতুন প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিচার বিভাগসহ সব সংস্থাকে ধ্বংস করা হয়েছে : মাহবুব

আপডেট টাইম : ১২:৫৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০১৫