পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জনতা সমবায় কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত Logo ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন Logo অব্যাহতি পাওয়া বিএনপি নেতা জব্বার মৃধার পাশে দাঁড়ালেন ড.মাসুদ Logo আগামী নির্বাচন সহজ নয়, একটি ভোটও নষ্ট করা যাবে না: সালাম Logo ‘আমি আপনার আপু নই’: সম্বোধন নিয়ে বির্তকে কালীগঞ্জের ইউএনও Logo শীতার্তদের মাঝে লালমনিরহাট জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ Logo বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৪ হাজার ৫০০ শিক্ষার্থী Logo এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী সাইফুল কবিরের ঘুষ বানিজ্য, নামে বেনামে সম্পদের পাহাড় Logo লালমনিরহাটের পাটগ্রামে বিরল প্রজাতির শকুন উদ্ধার Logo হাতীবান্ধায় সীমান্ত সুরক্ষায় বিজিবির নতুন ক্যাম্পের যাত্রা শুরু

‘ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ৭১টি ঘাঁটি বাংলাদেশে’

বাংলার খবর২৪.কম: image_211_15465সীমান্ত ব্যবস্থাপনার বিষয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) প্রশিক্ষণ দেবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)৷ সম্প্রতি ভারতে সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এক সম্মেলনে এ সিদ্ধান্ত হয়৷
সম্মেলনে বিএসএফ-এর পক্ষ থেকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ৭১টি ঘাঁটির একটি তালিকা বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে৷ গত ২০ থেকে ২৫শে আগস্ট ভারতের রাজধানী নতুন দিল্লিতে ঐ সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলন শেষে দেশে ফিরে এক সাংবাদিক সম্মেলনে এ সব তথ্য জানান বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ৷
রাজধানীর পিলখানায় নিজের দপ্তরে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে বিজিবির মহাপরিচালক বলেন, বিজিবিকে সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ দেয়ার প্রস্তাব করেছিল বিএসএফ৷ বিজিবি সেটিতে সম্মত হয়েছে৷ তিনি জানান, বিএসএফ চার ধরনের বিষয়ে প্রশিক্ষণ দেবে৷ এগুলোর মধ্যে রয়েছে – জুনিয়র কর্মকর্তাদের প্রশিক্ষণ, সিনিয়র কর্মকর্তাদের সীমান্ত ব্যবস্থাপনায় প্রশিক্ষণ, বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়করণ প্রশিক্ষণ এবং শিকারি কুকুরের ব্যবস্থাপনা প্রশিক্ষণ৷
কবে নাগাদ এই প্রশিক্ষণ শুরু হবে? – এমন প্রশ্নের জবাবে আজিজ আহমেদ বলেন, আগামী নভেম্বর নাগাদ প্রশিক্ষণের জন্য বিজিবির কর্মকর্তাদের ভারতে পাঠানো হতে পারে৷ কারণ আগামী ডিসেম্বরে যে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে, তার আগেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়েছে৷
মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, বিএসএফ ৭১টি বিচ্ছিন্নতাবাদী ঘাঁটির একটি তালিকা বিজিবির কাছে দিয়েছে৷ এর আগেও তারা বিভিন্ন তালিকা দিয়েছিল৷ কিন্তু অনুসন্ধান করে ওই সব ঘাঁটির অস্তিত্ব পাওয়া যায়নি৷ তবে এবার দুই পক্ষ সম্মত হয়েছে, যেসব স্থান দিয়ে চোরাচালান হয়, দুই পক্ষই সেগুলো শনাক্ত করবে৷ একই সঙ্গে প্রতিবছর তা হালনাগাদও করা হবে৷ এছাড়া সীমান্তে বাংলাদেশের ফেলানী হত্যাকাণ্ড প্রসঙ্গে বিএসএফ বিষয়টি পুনঃতদন্ত করার কথা বিজিবিকে জানিয়েছে৷ ফেলানীর বাবা ও মামাকে তখন আবার আদালতের যেতে হবে৷
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, সীমান্তে যতগুলো অঘটন ঘটে, তার সব পশু চোরাচালানকে কেন্দ্র করে ঘটে৷ বিএসএফ দ্বিপাক্ষিক এই সম্মেলনে বিজিবিকে জানিয়েছে যে, ভারত এখন সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে না৷ প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার করে৷ এই অস্ত্র ব্যবহার করতে গিয়ে বিএসএফ-এর সদস্যরা চোরাচালানকারীদের হাতে আহত হচ্ছেন৷ তাঁদের একটি তালিকাও বিজিবিকে দেয়া হয়েছে বলে জানান আজিজ আহমেদ৷
বিজিবির মহাপরিচালক বলেন, বাংলাদেশের পক্ষ থেকে ফেনসিডিল তৈরির কারখানার তালিকা বিএসএফকে দেয়া হয়েছে৷ জবাবে বিএসএফ বলেছে, ভারতে ফেনসিডিল ওষুধ হিসেবে ব্যবহৃত হয়৷ তাই এটি চোরাচালান বন্ধে বিএসএফ পদক্ষেপ নেবে৷
বিজিবি প্রধান বলেন, সীমান্তে বেশির ভাগ হত্যাকাণ্ড হয় রাতের বেলা৷ তাই রাতের বেলায় সীমান্তে না যেতে সীমান্ত এলাকার মানুষের প্রতি অনুরোধ জানান আজিজ আহমেদ৷ তিনি বলেন, ‘‘ভারতে সন্ধ্যার পর সীমান্ত এলাকায় কারফিউ থাকে৷ আমাদের কারফিউ না থাকলেও রাতে সীমান্ত এলাকায় না যাওয়াই ভালো৷

Tag :
জনপ্রিয় সংবাদ

জনতা সমবায় কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত

‘ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ৭১টি ঘাঁটি বাংলাদেশে’

আপডেট টাইম : ০৩:৪৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০১৪