অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

খাগড়াছড়িতে পায়খানার গর্তে পড়ে সাংবাদিকসহ তিন ভাইয়ের মৃত্যু

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মনারটেক গ্রামে পায়খানার গর্তে পড়ে গ্যাসক্রিয়ায় প্রদীপ শশী ও তার দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত অপর দুই ভাই হলেন হেভেন্টু চাকমা (৩৫) উভেন্টু চাকমা (৩২)। গ্যাসক্রিয়ায় আরও দুইজন আহত হয়েছেন। নিহত প্রদীপ শশী দৈনিক ভোরের কাগজের স্থানীয় প্রতিনিধি ছিলেন বলে জানা যায়।

রবিবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রদীপ শশী চাকমার স্ত্রী উজ্জল চাকমা জানান, রাত পৌনে ১২টার দিকে উভেন্টু চাকমা বাড়ির পাশের পায়খানা প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে সø্যাব ভেঙে প্রায় ১৫ ফুট গভীরে পড়ে যায়। ছোট ভাইয়ের চিৎকার শুনে প্রদীপ শশী চাকমা ও হেভেন্ট চাকমা উদ্ধার করতে যান। পায়খানার গর্তে তিনজনই অজ্ঞান হয়ে পড়েন।

প্রতিবেশী উজ্জল চাকমা জানান, তারা খবর পেয়ে গর্ত থেকে তিন ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

গ্যাসক্রিয়ায় রিপন চাকমা (২০) বাবলুক চাকমা (২২) নামে আরও দুইজন অসুস্থ হয়েছেন। তারা মহালছড়ি হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে মেডিকেল অফিসার ডাক্তার তানজিল ফরহাদ জানান, হাসপাতালে তিনজনকেই মৃত অবস্থায় আনা হয়। দীর্ঘদিনের জমে থাকা গ্যাসের ক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেমায়ুন কবীর জানান, তিন ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থেলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

খাগড়াছড়িতে পায়খানার গর্তে পড়ে সাংবাদিকসহ তিন ভাইয়ের মৃত্যু

আপডেট টাইম : ০১:৫৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০১৫