পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

উন্নয়নের নামে সরকার গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করছে

ঢাকা : উন্নয়নের নামে সরকার গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

সোমবার বিকেল সোয়া ৪টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন।

তিনি বলেন, উন্নয়নের বিপরীতে গণতন্ত্রকে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এটা অত্যন্ত ভয়াবহ ও স্বৈরশাসকের চিন্তাভাবনা। কারণ গণতন্ত্র কখনো উন্নয়নের প্রতিপক্ষ হতে পারে না।

সীমিত গণতন্ত্রের নামে জনগণের সাংবিধানিক অধিকারকে আইনি কাঠামোতে এনে আরো সংকুচিত করতে চায় কী না ১৪ দলীয় মহাজোটের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা চান বিএনপির এ মুখপাত্র ।

অধিক গণতন্ত্রে বিশ্বাস করি না আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, অবৈধ ক্ষমতাসীন ১৪ দলীয় জোট সীমিত গণতন্ত্রের কথা ঘোষণা করে বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাচ্ছেন এ নিয়েও বিএনপি উদ্বেগ প্রকাশ করেন।

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে দেশে ফেরত আনতে সরকারের সহযোগিতা পাচ্ছেন কি না প্রশ্ন করা হলে রিপন বলেন, সালাহ উদ্দিন আহমেদকে ভারতে পাওয়া গেছে। তিনি চাচ্ছেন দেশে ফিরে আসতে এবং তার পরিবার যদি সুচিকিৎসার জন্য অন্য কোনো দেশে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই বাংলাদেশ সরকারের সহযোগিতা লাগবে। তবে যেহেতু আমরা এখনো উনার (সালাহ উদ্দিন) পাস পোর্টের জন্য আবেদন করি নাই। তাই এই মুহূর্তে বলছি না যে সরকার সালাহ উদ্দিনের বিষয়ে সহযোগিতা করছে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

উন্নয়নের নামে সরকার গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করছে

আপডেট টাইম : ০১:৫৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০১৫