অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

বাগেরহাটে সারোয়ার হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

বাগেরহাট : বাগেরহাটে চাঞ্চল্যকর চিংড়ি ব্যবসায়ী সারোয়ার হত্যা মামলায় ৪ জনকে ফাঁসি ও ১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত- ২ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত চারজনই পলাতক রয়েছে। এছাড়া যাবজ্জীবন দণ্ডণ্ডিতকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্তরা হলো, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা এলাকার বাবুল খা, হাবিবুর রহমান হাওলাদার, আল আমিন হাওলাদার ও বেল্লাল হোসেন হাওলাদার।

এদিকে এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৬জনকে খালাস দেওয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৬ সালের ২০ ফেব্রুয়ারি রাতে মোড়েলগঞ্জের উত্তর ফুলহাতা গ্রামের সারোয়ার হোসেনকে আসামিরা বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে পার্শ্ববর্তী বয়ারশিংগা খালের পাড়ে রেখে যায়। ওই রাতেই লাশ উদ্ধার হলে পর দিন নিহতের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে ১৭ জনের নামে মোড়েলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০০৭ সালের ৩০ অক্টোবর ১১ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করে। আদালত ১০জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় প্রদান করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

বাগেরহাটে সারোয়ার হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

আপডেট টাইম : ০৩:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০১৫