পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মানিকগঞ্জে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জ : মানিকগঞ্জে জাহিদ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেছেন আদালত।

বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবীর এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার টেনারি মোড় এলাকার গোপাল চন্দ্র সূত্রধরের ছেলে ভজন চন্দ্র সূত্রধর, পৌর এলাকার সালাম মুন্সির ছেলে সাইফুল ইসলাম টিপু ও দৌলতপুরের কাকরাখি গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে কিনু মিয়া।

মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালে সদর উপজেলার ঠাটাংগা গ্রামের সানাউল্লাহ মাতবরের ছেলে জাহিদ হোসেনকে গুলি করে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করে দুর্বৃত্তরা। ঘটনার দিন রাতে নিহত জাহিদের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত-পরিচয় কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

এর ধারাবাহিকতায় ২০০৫ সালের ৬ জুন অভিযোগ গঠিত হয়। পরে, ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।

এদিকে দণ্ডপ্রাপ্ত তিন আসামির মধ্যে রায় ঘোষণার সময় একজন আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মথুর নাথ সরকার ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন মতিয়ার রহমান।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মানিকগঞ্জে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

আপডেট টাইম : ০২:১৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০১৫