অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

লাদেনের গোপন নথি প্রকাশ

ডেস্ক : ২০১১ সালে সন্ত্রাসী সংগঠন আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে ধরার গোপন মার্কিন অভিযানের সময় পাকিস্তানের অ্যাবোটাবাদের তার গোপন আবাসস্থল থেকে উদ্ধার করা শতাধিক নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ

বুধবার এসব নথি প্রকাশ করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের কার্যালয় (ওডিএনআই) থেকে এর মুখপাত্র জেফ আনচুকাইটিস বলেন, ‘আজকে ওডিএনআই অভিযানের সময়ে উদ্ধার করা বেশ বড় একতাড়া নথি প্রকাশ করেছে।’

১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ার হামলার ১০ বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে লাদেন বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা হাতে নিয়েছিলেন। লাদেন তার মিত্রদের কাছে এ বিষয়টি জানিয়ে চিঠিও লিখেছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখতে সচেষ্ট ছিলেন।

প্রকাশিত নথি অনুযায়ী এক চিঠিতে লাদেন লিখেছিলেন, ‘আমরা নিউইয়র্ক ও ওয়াশিংটনে আশীর্বাদধন্য হামলার ১০ বছর পূর্তি উদযাপনের অপেক্ষায় রয়েছি। চিঠিতে টুইন টাওয়ার হামলার বিষয়ে গণমাধ্যমে প্রচারের গুরুত্বও মিত্রদের বোঝানোর চেষ্টা করেন লাদেন।

শেষ দিনগুলোয় লাদেনকে মার্কিন নজরদারি তাড়িয়ে বেড়াত। এ বিষয়ে তিনি আতঙ্কে থাকতেন। এ জন্য তার পরিবারের সদস্যদের ভ্রমণেও সতর্ক থাকতে বলেন। এমনকি ইন্টারনেট ব্যবহার না করে কুরিয়ারের মাধ্যমে বার্তা আদান-প্রদান করার নির্দেশ দেন লাদেন।

প্রকাশিত এসব নথির মধ্যে লাদেনকে লেখা দুটি চিঠি রয়েছে। এ চিঠি দুটি লিখেছে তার ছেলে ২২ বছর বয়সী হামজা। তাছাড়া আরেকটি চিঠি রয়েছে, যা হামজার মায়ের লেখা, লিখেছেন লাদেনকেই। চিঠিতে বলা হয়েছে, হামজা তার বাবার পথই অনুসরণ করতে আগ্রহী। পরবর্তী সময়ে হামজাকে প্রশিক্ষণ দেওয়া হয়। এক পর্যায়ে সেও আল কায়দার সন্ত্রাসী নেটওয়ার্কে যোগ দেয়।

ধারণা করা হয়, বাবার ঘনিষ্ঠ ও বিশ্বস্তদের একজন হয়ে ওঠার লক্ষ্যে হামজা তরুণ বয়েসেই সন্ত্রাসী হামলায় অংশ নিয়েছিল। একই লক্ষ্য নিয়ে সেই সময়ে সে অপপ্রচারমূলক ভিডিও তৈরি করেছিল। হামজা বেশ কয়েক বছর ধরে কোনো ভিডিও প্রকাশ করেনি। প্রকাশ্যেও আসেনি।

সূত্র : ওয়াশিংটন

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

লাদেনের গোপন নথি প্রকাশ

আপডেট টাইম : ০২:৩০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০১৫