পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

কৃষক ধ্বংসের নীতি অবলম্বন করেছে সরকার: বিএনপি

ঢাকা :সরকার দলীয় ব্যবসায়ীরা ইচ্ছাকৃত ভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করায় কৃষকরা ধানের প্রকৃত মূল্য পাচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি।

রোববার বিকেলে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ কথা বলেন।

তিনি বলেন, কৃষকের ধানের দাম পর্যাপ্ত নেই। সরকার সাড়ে ৮০০ টাকা মণ ধান কেনার কথা বললেও এখন তারা কৃষকদের কাছ থেকে সেই মূল্যে ধান কিনছে না। বরং কৃষক ধ্বংসের নীতি অবলম্বন করেছে।

রিপন বলেন, বিনা ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের জবাবদিহিতা না থাকায় দেশে খুন, গুম, সন্ত্রাস, ধর্ষণের মাত্রা ছাড়িয়ে গেছে। সরকারের প্রশংসায় পঞ্চমুখ বিনাভোটের গৃহপালিত তথাকথিত বিরোধী দলও কার্যতঃ সরকারের অংশ হয়ে গেছে বলে প্রকৃত সত্য উচ্চারণ, জনগণের পক্ষে কথা আজ জাতীয় সংসদে উচ্চারিত হয় না।

তিনি বলেন, একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচন বর্তমান ক্ষমতাসীনদের অধীনে সম্ভব ছিল না বলেই গত ৫ জানুয়ারীর সংসদ নির্বাচন বর্জন করেছিলো বিএনপি। বর্তমান শাসক গোষ্ঠি গত ৫ জানুয়ায়ী ভোটারবিহীন নির্বাচন করে ধারণা করে নিয়েছে জনগণের ভোট ছাড়াই ক্ষমতায় যাওয়া যায়। কারণ তারা জনগণকে কোন তোয়াক্কাই করে না, কিন্তু অবাধ-নিরপেক্ষ ভোটে ভীষণ ভয় পায়।

বিএনপির এ মুখপাত্র বলেন, সরকার কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ হওয়ায় মানুষ কর্মসংস্থানের উদ্দেশ্যে অবৈধ পথে দেশ পাড়ি দিচ্ছে।

তিনি বলেন, দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল ইস্যুতে বিএনপি বরাবরেই মতো ইতিবাচক ভূমিকা পালন করবে এবং তার বক্তব্য দৃষ্টিভঙ্গি তুলে ধরবে। জনগণের পক্ষে জনস্বার্থ-রাষ্ট্রস্বার্থ সকল ইস্যুতে সরকারের গঠনমূলক সমালোচনা অব্যাহত রাখবে বিএনপি।

আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপি প্রত্যাশা করে সরকার বিরোধী মতকে সহ্য করে বিরোধীদের তাদের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকারগুলো চর্চার জন্য পথকে সংকুচিত করার নীতি থেকে সরে আসবেন এবং অতি দ্রুত দেশে একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিএনপিসহ সকল দলগুলোর সাথে একটি অর্থবহ সংলাপের আন্তরিক সূচনার সুত্রপাত ঘটাবে।

বিনা ভোটে নির্বাচিত হয়ে যারা ২০১৯ সালেও বিনাভোটে ক্ষমতায় থাকার দিবাস্বপ্ন দেখছে তারা বোকার স্বর্গে বসবাস করছে বলেও মন্তব্য করেছেন তিনি

তিনি বলেন, বর্তমান সরকার বিনা ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। যা দেশে বিদেশে কারো কাছে গ্রহণযোগ্যতা পায়নি। এখন আবার তারা যদি মনে করে থাকে ২০১৪ সালের ৫ জানুয়ারির বিনা ভোটের নির্বাচনের মতো ২০১৯ সালেও বিনা ভোটে নির্বাচন করে ক্ষমতায় আসবে তাহলে তারা বোকার সঙ্গে বসবাস করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

কৃষক ধ্বংসের নীতি অবলম্বন করেছে সরকার: বিএনপি

আপডেট টাইম : ০৪:১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫