পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ভাইকে বোনের ধর্ষক সাজানোর ঘটনায় রিট

চট্টগ্রাম : রাজনৈতিক প্রভাবে ষাটোর্ধ্ব শাহ আলমকে বাঁচাতে ১৪ বছর বয়সী ভাইকে ১১ বছর বয়সি বোনের ধর্ষক সাজিয়ে মামলা দেওয়ার ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সোমবার রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হবে বলে রিট আবেদনকারী আইনজীবী জানিয়েছেন।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের মিনাগাজীর টিলা এলাকায় ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় সমাজপতি শাহ আলমের (৬২) বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হলে পুলিশ শাহ আলমকে আটক করে থানায় নিয়ে যায়। মধ্যরাতে পাল্টে যায় ঘটনা। পুলিশ মূল অভিযুক্ত শাহ আলমকে থানা থেকে ছেড়ে দেয়। পরদিন ১০ মে ধর্ষিত শিশুটির বড় ভাই সফুর আহাম্মদ (১৪) এবং ধর্ষিত শিশুটিকে আটক করে নিয়ে যায় শিলক তদন্তকেন্দ্রের পুলিশ। এরপর সেখানে সফুর আহাম্মদের ওপর নির্যাতন চালিয়ে নিজ ছোটবোনের ধর্ষক হিসেবে স্বীকারোক্তি আদায় করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। ভাইকে বোনের ধর্ষক সাজানোর নেপথ্যে থানা পুলিশের পাশাপাশি উপজেলা পর্যায়ের একজন প্রভাবশালী জনপ্রতিনিধি, অন্তত দুইজন সংবাদকর্মী সম্পৃক্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ন্যক্কারজনক ঘটনার পেছনে বড় অংকের অর্থের লেনদেন হয়েছে বলে জানা গেছে।

রাঙ্গুনিয়া থানা পুলিশ কৌশলে ধর্ষিতার মাকে বাদি করে নিজপুত্রের বিরুদ্ধে মামলা দিতে বাধ্য করলেও আজ সোমবার চট্টগ্রাম আদালতে শাহ আলমের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করবেন তিনি।

চাঞ্চল্যকর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও সর্বপ্রথম প্রকৃত ঘটনা তুলে ধরে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে রাইজিংবিডি এবং একাত্তর টেলিভিশন। পরবর্তীকালে এটিএন নিউজ, যমুনা টেলিভিশন, বাংলামেইলসহ বেশকিছু গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ভাইকে বোনের ধর্ষক সাজানোর ঘটনায় রিট

আপডেট টাইম : ০৪:২০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫