অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

নোয়াখালীতে মেলার নামে চলছে হাউজি জুয়া, ফুঁসে উঠছে জনগণ

নোয়াখালী : জেলা শহরের মাইজদী হাউজিং এস্টেট মাঠে মেলার নামে হাউজি জুয়া ও অশ্লীল কার্যকলাপ বন্ধের দাবিতে ফুঁসে উঠছে স্থানীয় জনগন। একই দাবিতে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা ধর্মঘট পালন ও বিক্ষোভ সমাবেশ করেছে। স্মারক লিপি দিয়েছে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে।

জানা গেছে, গত ১৫ মে মাজইদী হাউজিং এস্টেটে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। মেলা শুরু হওয়ার পর থেকেই হাউজির নামে জুয়া খেলা চালু করে জেলা কর্তৃপক্ষ। ব্যাপক প্রচারের জন্য জেলা শহর মাইজদী, বৃহত্তর নোয়াখালীর চৌমুহনী শহর সহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাইকিং করা হচ্ছে।

প্রতিদিন এই হাউজির নামে সাধারণ জনগণের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করা হলেও নামমাত্র পুরস্কার দেয়া হচ্ছে। যা অত্যান্ত নিম্মমানের। এদিকে মেলার মাঠের আশপাশে সন্ধ্যার পর থেকেই এক শ্রেণির নেশাখোর, ভ্রাম্যমান পতিতাদের আড্ডা দিতে দেখা যায়। এতে এলাকায় অশ্লীলতা বেড়েছে। তাছাড়া এই মেলার কারণে সব চেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।

তারা উক্ত মেলা বন্ধের দাবিতে ধর্মঘট, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। শেষে নোয়াখালী পৌর বণিক সমিতির সভাপতি এ কে এম ছায়েফ উদ্দিন সোহানের নেতৃত্বে নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস ও নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরীফ বরাবর স্বারকলিপি প্রদান করেন। এদিকে ধর্মঘটের কারণে দোকান-পাঠ বন্ধ থাকায় দূর্ভোগের শিকার হন সাধারন ক্রেতারা।

মঙ্গলবার দুপুরে এ ব্যাপারে নোয়াখালী জেলা প্রশাসক বদনে মুনির ফেরদৌসের সঙ্গে আলাপ করলে তিনি বলেন, সিমিত আকারে হাউজিং এর অনুমতি দেয়া আছে। বিস্তারিত জানতে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন।

পরে নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরীফের সঙ্গে আলাপ করতে একাধিক কল করলেও তিনি রিসিভ করেননি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

নোয়াখালীতে মেলার নামে চলছে হাউজি জুয়া, ফুঁসে উঠছে জনগণ

আপডেট টাইম : ০২:০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০১৫