পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সালাহ উদ্দিনের বিষয়ে গণমাধ্যমের মানবিক দৃষ্টিভঙ্গি কামনা বিএনপির

ঢাকা: ভারতে চিকিৎসাধীন বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বিষয় নিয়ে খবর- পরিবেশনা করতে গণমাধ্যমের মানবিক দৃষ্টি ভঙ্গি কামনা করেছে বিএনপি। দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সালাহ উদ্দিন আহমেদকে অসুস্থ অবস্থায় ভারতের শিলং এ পাওয়া যাওয়ার পর থেকেই চিকিৎসাধীন হয়ে হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়ার মধ্যে আছেন। সেখান থেকে একান্ত সাক্ষাৎকার দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। কাজেই তিনি হাসপাতাল থেকে সাক্ষাৎকার দিয়েছেন বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা কাল্পনিক, বাস্তবতা বিবর্জিত। আমরা প্রত্যাশা করি গণমাধ্যম অত্যন্ত এ ব্যাপারে মানবিক দৃষ্টি ভঙ্গি বিবেচনায় নিয়ে খবর প্রচারের কাজ করবেন।

মঙ্গলবার বিকেলে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সালাহ উদ্দিনের ব্যাপারে কারো কোনো তথ্য জানতে চাইলে দলের দায়িত্বশীল নেতা কিংবা পরিবারের সঙ্গে আলোচনা করে নিবেন। তাকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। এটা মানবিক দৃষ্টি কোণ থেকে বিবেচনা করুণ।

এসময় ভারতের শিলং থেকে ঘুরে আসা দলটির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি বলেন, সালাহ উদ্দিন আহমেদ এখনো অসুস্থ। বেশ কয়েকটি রোগে তিনি আক্রান্ত । তার সঙ্গে দেখা করতে হলে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী পার হতে হয়। যেখানে একটি কাগজ কলম সঙ্গে নেয়া যায় না। সেখানে মোবাইলে কথা বলার প্রশ্নই আসে না। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সালাহ উদ্দিন আহমেদ কি করে ভারতের শিলং গেছেন এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে কোনো কথাবার্তা হয়নি। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সালাহ উদ্দিনের বিষয়ে গণমাধ্যমের মানবিক দৃষ্টিভঙ্গি কামনা বিএনপির

আপডেট টাইম : ০২:০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০১৫