পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সুন্দরবন হোটেল শঙ্কামুক্ত নয়: রাজউকের মামলা

ঢাকা: ন্যাশন্যাল ব্যাংকের নির্মাণাধীন বহুতল ভবনের পাইলিং ধসের ঘটনায় সুন্দরবন হোটেলটি এখনও পুরোপুরি শঙ্কা মুক্ত নয়। হোটেল কর্তৃপক্ষ ইতিমধ্যে কাজের ধীর গতি নিয়ে অভিযোগ করেছে। এবং তাদের হোটেল রক্ষার যথাযত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

গতকাল (বুধবার) ঘটনার পর সিদ্ধান্ত হওয়া স্বত্ত্বেও এখনো পর্যন্ত ধসে যাওয়া স্থানটি ভরাট করা হয়নি। ঘটনার একদিন পরেই কাজের সমন্বয়হীনতার অভাব দেখা দিয়েছে। সে জন্য বাধ্য হয়ে দুর্ঘটনা মোকাবেলার দায়িত্ব সেনাবাহিনীকে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক।

তবে ঘটনাস্থলে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শীদের অনেকেই মনে করেন, ঢাকার দুই সিটি করপোরেশন ও রাজউকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবীদের সহায়তায় দুর্ঘটনা মোকাবেলায় উদ্যোগ নেওয়া হলেও কার্যত তারা ব্যর্থ হয়েছে।

সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার বিষয়ে মেয়র আনিসুল হক বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করা হয়েছে।

ঘটনাস্থলে সাংবাদিকদের সামনে কনস্ট্রাকশন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) আনিসুল হক টেলিফোনে বলেন, আপনি সাড়ে ৩০০ ট্রাকের কথা বলেছেন। এখন পর্যন্ত একটি ট্রাকও আসেনি। আমি দায়িত্ব ছেড়ে দিচ্ছি। বৃষ্টি এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে দায়িত্ব আপনার।

এদিকে এ ঘটনায় ন্যাশনাল ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তা এবং নির্মাণ প্রতিষ্ঠানকে দায়ী করে রাজউক অঞ্চল-৫ এর অথরাইজড কর্মকর্তা এজেএম শফিউল হান্নান বাদী কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সুন্দরবন হোটেল শঙ্কামুক্ত নয়: রাজউকের মামলা

আপডেট টাইম : ০৬:৫৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০১৫