অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নীলফামারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নীলফামারী : নীলফামারীতে পুকুরে ডুবে মমতাজুল ইসলাম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি জেলার ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের ঝাড়পাড়া গ্রামের অফিজুল ইসলামের ছেলে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির পরিবারের বরাত দিয়ে নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, পরিবারের সকলের অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরেরর পানিতে পড়ে যায় শিশু মমতাজুল। এ দীর্ঘ সময়েও টের না পেয়ে তার পরিবার অনেক খোঁজাখুজি করেও তার হদিস পায়নি। একপর্যায়ে সন্ধ্যার পূর্বে প্রতিবেশীরা পুকুরের পানিতে তার মৃত দেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০১:০১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০১৫