পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পাচার হওয়াদের উদ্ধারে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছে হাই কোর্ট

ঢাকা: পাচার হওয়া বাংলাদেশিদের উদ্ধারে সরকার কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছে হাই কোর্ট।

এ বিষয়ে স্বরাষ্ট্র ও পরারাষ্ট্র সচিবকে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন আকারে আদালতকে জানাতে বলা হয়েছে। ন্যাশনাল ফোরাম ফর প্রোটেকশন ফর হিউম্যান রাইটস নামের একটি সংগঠনের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।সেইসঙ্গে মানবপাচারের শিকার হয়ে সাগরে ভাসমান নাগরিকদের উদ্ধারে বিবাদীদের নিষ্কিয়তা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে আদালত। গত ২০১২ সালের মানবপাচার প্রতিরোধ আইন অনুয়ায়ী পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

আবেদনকারীপক্ষের আইনজীবী তাজুল ইসলাম জানান, স্বরাষ্ট্র, পরারাষ্ট্র ও আইন সচিব, পুলিশ মহা পরিদর্শক, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ওসিকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছে আদালত।

আর পাচারের শিকার ভাসমানদের উদ্ধারে যথাযথ পদক্ষেপের নির্দেশনা চেয়ে গত ২৫ মে ন্যাশনাল ফোরাম ফর প্রোটেকশন ফর হিউম্যান রাইটস এই রিট আবেদন করে।

এরপর বুধ ও রোববার দুই দিন শুনানি নিয়ে আদালত রুল জারি করে। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম রুলের শুনানিতে উপস্থিত ছিলেন।

মালয়েশিয়া সীমান্তবর্তী থাইল্যান্ডের জঙ্গলে গতমাসে মানবপাচারকারীদের কয়েকটি আস্তানা ও কবরের সন্ধান মেলার পর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তোলপাড় চলছে। থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর হওয়ায় পাচারকারীদের ট্রলার বা নৌকা তীরে ভিড়তে পারছে না।

খাদ্য সঙ্কটে পড়ে নৌকায় নিজেদের মধ্যে সংঘর্ষে অনেকের মারা যাওয়ার খবরও আসছে। গত এক মাসে এই তিন দেশ এবং মিয়ানমারে চার হাজারের বেশি মানুষকে সাগর থেকে উদ্ধার করা হয়েছে, যারা রোহিঙ্গা ও বাংলাদেশি বলে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য।

এসব দেশে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহযোগিতায় ইতোমধ্যে তালিকা তৈরিরও কাজ শুরু হয়েছে।মিয়ানমারে গত কিছুদিনে উদ্ধার প্রায় এক হাজার মানুষের প্রায় সবাই বাংলাদেশি বলে দেশটির সরকার দাবি করলেও এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোন তথ্য প্রকাশ করা হয়নি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পাচার হওয়াদের উদ্ধারে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছে হাই কোর্ট

আপডেট টাইম : ০২:৪৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০১৫