পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কুমিল্লায় পেট্রল বোমায় দগ্ধদের ঢামেকের আইসিইউতে স্থানান্তর

ঢাকা : কুমিল্লার চান্দিনায় বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ অঞ্জন দেব ও রঞ্জিত শর্মাকে নিবীড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

বুধবার দুপুরে তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়।

বার্ন ইউনিট সূত্র জানায়, দু’জনের মধ্যে অঞ্জন দেবের ৪৪ ভাগ ও রঞ্জিত শর্মার ২৬ ভাগ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

অঞ্জন দেবের ভাই রঞ্জন দেব বলেন, আমাদের বাবা দুলাল দেব মারা গেছেন, মা স্বরসতী দেব অনেক অসুস্থ। মায়ের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখার জন্য দাদা রাঙামাটি যাচ্ছিলেন।

রঞ্জিত শর্মার নিকটাত্মীয় দিলীপ কুমার বিশ্বাস জানান, রঞ্জিত সম্প্রতি এলপিআরে গিয়েছেন। কিছু কাগজপত্রের জন্য তিনি ঢাকা এসেছিলেন।

এদিকে, এ ঘটনায় দগ্ধ আরো একজন ঢাকা বার্ন ইউনিটে এসেছেন। তার নাম সুমন চন্দ্র নাথ, বাবা সুনীল চন্দ নাথ। তিনি থাকেন রাঙামাটি সদরের পরশ কলোনিতে। সুনীল চন্দ জানান, সুমন ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি টেক্সটাইল মিলে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত। তিনি রাঙামাটি যাচ্ছিলেন। তিনি বলেন, সুমন আমাকে জানিয়েছে, বাসের সামনের দিক থেকে কেউ কিছু একটা ছুঁড়ে মারলো। এ সময় তার গায়ে তরল কিছু পড়ে আগুন ধরে যায়।

বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, আইসিইউতে যারা আছেন তাদের অবস্থা আশঙ্কাজনক কারণ তাদের শ্বাসনালী পুড়ে গেছে। তিনি আরো বলেন, দগ্ধ রোগিরা চিকিৎসা শেষ করে যতক্ষণ না বাড়ি ফিরে যাচ্ছে ততক্ষণ আমরা তাদের আশঙ্কামুক্ত বলতে পারিনা।

মঙ্গলবার রাত দেড়টার দিকে চান্দিনা উপজেলা গেট ও পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের সামনে ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে সাতজন আহত হয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কুমিল্লায় পেট্রল বোমায় দগ্ধদের ঢামেকের আইসিইউতে স্থানান্তর

আপডেট টাইম : ০৯:৪৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫