অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

রাজশাহী গাঁজাসেবীর ছুরিকাঘাতে পুলিশসহ আহত ২

রাজশাহী : গাঁজাসেবীর ছুরিকাঘাতে রাজশাহীর পুঠিয়া থানার এক কনস্টেবলসহ দুজন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে পুঠিয়া রাজবাড়ীর মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সহায়তায় আহত কনস্টেবল আহসান আলীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে। এঘটনায় পুলিশ অভিযুক্ত গাঁজাসেবী নজরুল ইসলামকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় পুঠিয়া রাজবাড়ী মাঠে পুলিশ কনস্টেবল আহসান আলী গাঁজাসেবী নজরুলসহ স্থানীয় লোকজনের সাথে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় কথা কাটাকাটি এক পর্যায়ে আহসান আলীকে ছুরিকাঘাত করেন নজরুল।

তাকে উদ্ধারে লালন নামের স্থানীয় এক রাজমিস্ত্রী এগিয়ে এলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান ওই গাঁজাসেবী।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেন। এদের মধ্যে কনস্টেবল আহসান আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রামেক হাসপাতালে নেয়া হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ওই পুলিশ সদস্য রামেক হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি এখন শঙ্কামুক্ত। এ ঘটনায় অভিযুক্ত নজরুল ইসলামকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

রাজশাহী গাঁজাসেবীর ছুরিকাঘাতে পুলিশসহ আহত ২

আপডেট টাইম : ০৩:৪৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫