অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মাদকসেবীর ছুরিকাঘাতে কনস্টেবল আহত

রাজশাহী: এক মাদকসেবীর ছুরিকাঘাতে রাজশাহী পুঠিয়া থানার কনস্টেবল আহসান আলীসহ দুইজন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে পুঠিয়া রাজবাড়ী মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় পুঠিয়া রাজবাড়ী মাঠে পুলিশ কনস্টেবল আহসান আলী মাদকাসক্ত নজরুলসহ স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে আহসান আলীকে ছুরিকাঘাত করে মাদকসেবী নজরুল। পরে তাকে উদ্ধারে লালন নামে স্থানীয় এক রাজমিস্ত্রী এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান ওই মাদকসেবী।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, আহত ওই পুলিশ সদস্যকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নজরুল ইসলামকে আটক করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মাদকসেবীর ছুরিকাঘাতে কনস্টেবল আহত

আপডেট টাইম : ০৪:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫