অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জয়পুরহাটে সেফটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২শ্রমিকের মৃত্যু

জয়পুরহাট : পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামে পায়খানার সেফটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে বাবলু মিয়া (৩৩) ও আনিছুর রহমান (২৭) নামে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, বুধবার বিকাল ৫টা ৫৫মিনিটের সময় পাঁচবিবি উপজেলার বাগজানার ডাঙাপাড়া গ্রামের রায়হান তার বাড়ির পায়খানার সেফটিক ট্যাংক পরিস্কার করতে বাবলু মিয়া ও আনিছুর রহমান নামে ২শ্রমিকের সাথে চুক্তি করা হয়।

চুক্তির পর শ্রমিকরা পায়খানার সেফটিক ট্যাংকের কাছে যান। বাবলু প্রথমে সেফটিক ট্যাংকের ঢাকনা (স্লাভ) খুলে ট্যাংকের ভেতরে নামেন। এ সময় সে ট্যাংকের বিষাক্ত গ্যাসে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার সহযোগী আনিসুর তাকে উদ্ধারের জন্য ট্যাংকে ভেতরে নামলে তিনিও অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয়রা সংজ্ঞাহীন অবস্থায় তাদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসাপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষনা করেন।

নিহত বাবলু মিয়ার বাবা নাম জসিম উদ্দিন। পাঁচবিবি উপজেলার বাগজানা তলেবেলো গ্রামে তাদের বাড়ি। আর আনিছুর রহমানের বাবার নাম মোবারক আলী। একই উপজেলা ডাঙাপাড়া গ্রামে তাদের বাড়ি বলে জানা গেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানার ওসি জানিয়েছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জয়পুরহাটে সেফটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২শ্রমিকের মৃত্যু

আপডেট টাইম : ০৫:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫