অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দিনাজপুরে আসামির পরিবারের হামলায় ৭ পুলিশ সদস্য আহত

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে আলমগীর হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিতে নেওয়ার চেষ্টা চালায়। এতে সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আলমগীরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করার সময় বৃহস্পতিবার রাত ৯টায় পুলিশের ওপর হামলার এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- এসআই গাবুর আলী (৫২), এসআই নাজমুল হোসেন (৩৯), এসআই জাহাঙ্গীর (৩২), এসআই উত্তম কুমার (৩৩), এএসআই প্রভাত চন্দ্র রায় (৪২), এসআই মশিউর রহমান (৩৮) ও কনস্টেবল মো. মোজাম্মেল হক (৩৭)।

আহত এসআই নাজমুল হোসেন জানান, বীরগঞ্জ পৌর শহরের কলেজ মোড় এলাকার মোটরসাইকেল ছিনতাই মামলার আসামি আলমগীর হোসেনকে (৩৫) ধরতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় আলমগীর পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে। তাকে আটক করে নিয়ে আসার সময় পরিবারের লোকজন হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলায় অফিসারসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোস্তাফিজুর রহমান জানান, আহত পুলিশ সদস্যরা আশঙ্কামুক্ত।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, আটক আলমগীর হোসেন মোটরসাইকেল ছিনতাই, মাদক ও পর্নোগ্রাফি আইনে মামলার আসামি। তার বিরুদ্ধে আদালতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দিনাজপুরে আসামির পরিবারের হামলায় ৭ পুলিশ সদস্য আহত

আপডেট টাইম : ০১:৫৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫