অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

প্রধানমন্ত্রীর কার্যালয় ও এক মন্ত্রাণালয়ের স্বাক্ষর জাল: প্রতারক গ্রেফতার

পঞ্চগড় : প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের জাল স্বাক্ষরিত সিলে দুটি ভুয়া চিঠির মাধ্যমে প্রতারণার অভিযোগে ওমর ফারুক (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পঞ্চগড় জেলা সদর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। তার বাড়ি জেলা শহরের ইসলামবাগ এলাকায় বলে জানা গেছে। তার বাবার নাম মৃত সফিকুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার আগে রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশন পঞ্চগড়ের ব্যবস্থাপক পরিচয় দিয়ে ওমর ফারুক জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সঙ্গে অফিসে দেখা করেন।

এ সময় পঞ্চগড়ের জলবায়ু বিষয়ে জরিপ কাজ পরিচালনার জন্য অনুমতি চেয়ে প্রধানমন্ত্রী কার্যালয় এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের জরিপ কাজের অনুমোদন সংক্রান্ত দুটি চিঠি জেলা প্রশাসকের কাছে জমা দেন।

জেলা প্রশাসক চিঠি দুটি সঠিক কিনা তা জানার জন্য প্রধানমন্ত্রী কার্যালয় এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ধরনের কোনো চিঠি প্রেরণ করেননি মর্মে জেলা প্রশাসককে জানান। এরপর তিনি ওই ব্যক্তিকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফারুক চিঠি দুটি ভুয়া বলে স্বীকার করেছেন। এরপর তাকে গ্রেফতার করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

প্রধানমন্ত্রীর কার্যালয় ও এক মন্ত্রাণালয়ের স্বাক্ষর জাল: প্রতারক গ্রেফতার

আপডেট টাইম : ০৬:৪২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫