অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী Logo লালমনিরহাট-৩ আসনে জামায়াতের প্রার্থী আবু তাহেরের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুনের মরদেহ ফেরত Logo পশ্চিমগাঁও মাদ্রাসা-ই ইসলামিয়া জামিউল উলূম এর তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ১ম দিন অনুষ্ঠিত

রিকশা দিয়ে খেয়া পারাপার!

বাংলার খবর২৪.কম:500x350_0c239bebf3ecc08c8a69e0494fedf439_486017e6e724b949923acddcc6131cb2-18 শিরোনাম দেখেই ভিড়মি খাওয়ার জোগার হবেন না। এটা রাজধানী সবই সম্ভবের শহর! বর্ষাকালে এমন অভিজ্ঞতা অনেক লোকেরই আছে।
বুধবারের টানা বর্ষণে রাজধানীর রাস্তায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে যে হেঁটে চলার তো দূরের কথা রিকশা বা ইঞ্জিনের যানবাহনও চলতে খুব সাবধানে। মগবাজার-মৌচাক রুটে তো একেবারে অচলাবস্থা। একপাশের রাস্তা দিয়ে আপ-ডাউন চলছে। অন্যপাশে খাদের পড়ার ভয়ে কেউ যাচ্ছেই না।
আর এ সুযোগকেই কাজে লাগাচ্ছে রিকশা চালকরা। ইচ্ছে করেই বেঁকে বসছেন তারা। আর অফিসগামী মানুষেরা পড়েছেন মহাবিপদে। অস্বাভাবিক ভাড়া হেঁকে বসছেন তারা।
রাজধানীর শান্তিনগর মোড় এমনি একটি স্থান। যেখানে একটু বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।
শরিফুল ইসলাম পাশেল একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সকালে আকাশের অবস্থা ভালো দেখে স্যুট টাই পরেই বের হয়েছেন। কিন্তু রাস্তায় বেরুতেই ঝুম বৃষ্টি, তারপর রাস্তায় হাঁটু পানি।
রাস্তার এ প্রান্ত থেকে আইল্যান্ড পর্যন্ত জমে থাকা পানি পার হতে পারলেই তিনি দুর্ভোগমুক্ত। আর এ পথটির দূরুত্ব মাত্র দশ থেকে বারো হাত। এটুকু পার হতে রিকশাচালক মনির উদ্দিনকে ডাক দেন। মনির ভাবগতিক বুঝে জেঁকে বসেন! ভাড়া লাগবে ১০ টাকা!
ক্ষিপ্ত হয়ে শরিফুল ইসলাম বলেন, ‘মাত্র দশ হাত রাস্তায় দশ টাকা!’
মনিরও বুক চিতিয়ে বললেন, ‘দুপুর থেকে এখন পর্যন্ত আপনার মতো এমন ১০ জনরে পার করছি। হলে আসেন নইলে পানিতে নামেন!’
শরিফুল এখন কী করবেন! বাধ্য হয়ে রিকসা নামক খেয়ায় উঠে বসলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু

রিকশা দিয়ে খেয়া পারাপার!

আপডেট টাইম : ০৩:০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০১৪