অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

অপহৃত শ্রমিক উদ্ধার, আটক ১

রূপগঞ্জ করেসপন্ডেন্ট: রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকা থেকে অপহৃত ইমরান হোসেন নামে এক শ্রমিককে উদ্ধার করেছে র‌্যাব ১১। এ সময় শরীফ নামে এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার দুপুরে র‌্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার সাল্হাউদ্দিন তালুকদার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, অপহৃত ইমরান হোসেন উপজেলার তারাব এলাকার সোলায়মান হোসেন ভূঁইয়ার ছেলে। তিনি তারাব হাটিপাড়া এলাকার আব্দুল্লাহ স্পিনিং মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
গত ২ জুন সোমবার দুপুরে কর্মস্থল থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তরা ইমরান হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায়। পরে ইমরান হোসেনের বাবা সোলায়মান হোসেন ভূঁইয়ার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।
এ বিষয়ে সোলায়মান হোসেন ভূঁইয়া র‌্যাব অফিসে অভিযোগ দায়ের করেন। তারপর র‌্যাবের একটি দল পূর্বগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ইমরানকে উদ্ধার করে। এসময় অপহরণের অভিযোগে দক্ষিণ তারাব এলাকার আব্দুল হামিদের ছেলে শরীফকে আটক করা হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

অপহৃত শ্রমিক উদ্ধার, আটক ১

আপডেট টাইম : ০৭:৩৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫