অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

তানোরে ছাত্রের আত্মহত্যা

রাজশাহী: রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে আজিজুল ইসলাম (১৯) নামের এক ছাত্র আত্মহত্যা করেছেন। শনিবার সকালে উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার সাদিপুর মহল্লার নিজ বাড়ি থেকে ওই ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

আজিজুল ইসলাম ওই মহল্লার নাজিবুর রহমানের ছেলে। গত এসএসসি পরীক্ষার ফলাফলে মুন্ডুমালা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছিল।

তার পরিবার জানিয়েছে, প্রেমঘটিত কারণেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ওই ছাত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

তিনি আরো জানান, বেশকিছুদিন ধরে এক কিশোরীর সঙ্গে আজিজুলের মন দেয়া নেয়া চলছিলো। প্রেমিকার ওপর অভিমান করেই সে নিজ শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দেয়।

বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

তানোরে ছাত্রের আত্মহত্যা

আপডেট টাইম : ০৬:১৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০১৫